মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, সৌদি আরব প্রবাসী মোঃ ফরিদ এবং ৪ নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি মোঃ ছাদেক হোসেনের মরহুম পিতা সিরাজুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় তাঁর নিজ বাড়িতে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবানি আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।
আজ শনিবার (২৭ জুন) আয়োজিত এই কর্মসূচিতে মরহুমের পরিবারের পক্ষ থেকে প্যান্ডেল ও সামিয়ানা টাঙিয়ে এক বিশেষ মেজবানি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরমা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মেজবানে আমন্ত্রিত অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, নলা, ডাল ও সাদা ভাত দিয়ে আপ্যায়ন করা হয়।
মরহুমের স্মরণে আয়োজিত এই দোয়া ও মেজবানি অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় উপস্থিত অতিথিরা মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।