হিলিতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ১৪৩২ উদযাপন প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫ ইয়াসির আরাফাত, হাকিমপুর, দিনাজপুরঃ দিনাজপুরের হিলিতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসন আয়োজিত বৈশাখী র্যালীতে হাকিমপুর উপজেলা কর্মকর্তা অমিত রায়, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, বিএনপি নেতা মিলন হোসেন ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ হাকিমপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, সরকারি কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারিগণ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা এই ধ্বনিতে হিলির বৈশাখী র্যালী শুরু হয়ে কিছুটা পথ অতিক্রম করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। প্রথম / আরাফাত / হিলি News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: