চন্দনাইশ প্রতিনিধি
বাণিজ্যিক নগরী চট্টগ্রামে উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত ‘চট্টলা উদ্যোক্তা পরিবার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ জুন সন্ধ্যায় নগরীর সিআরবি এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে অর্ধশতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
নারী উদ্যোক্তা জেরিন হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা জয়নাব বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র অফিসার মোঃ জাহান উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহমর্মিতা ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক নোমান উল্লাহ বাহার, ব্যবসায়ী মোজাম্মেল হক সুজন সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান শফিকুল ইসলাম ইসলাম, সেনা কর্মকর্তা আবদুর রাজ্জাক, চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন-এর কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন এবং আল শাকরা ডায়াগনস্টিক সেন্টার-এর এডমিন এমডি রুবেল।
এছাড়াও উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা জনপ্রতিনিধি আয়েশা, আদনীন মরিন, চুমকী, শারমিন, তাসনোভা ও রুমি, তারিফ হাসনাত, তাহমিদ, রুপা, শিরিন, ফাতেমা, সুইটি, তামান্নাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ‘চট্টলা উদ্যোক্তা পরিবার’ উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়িক সম্ভাবনার প্রসারে কার্যকর ভূমিকা রাখবে। তারা সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠিতে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ ও অর্ধশতাধিক উদ্যোক্তার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ‘চট্টলা উদ্যোক্তা পরিবার’-এর শুভ উদ্বোধনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।