উৎফল বড়ুয়া
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে যাতায়াতের কাঁচা সড়কের ইট বিছানো কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১ জুন আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো: সরোয়ার আলমগীর। এসময় আরো উপস্থিত ছিলেন- শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশান ভূমির প্রতিষ্ঠাতা ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ অর্থ সম্পাদক মো সিরাজুল ইসলাম,কমল স্মৃতি সংসদ শাকপুরা ইউনিয়ন শাখার সভাপতি মো. ইউনুচ, বিএনপি নেতা নুর মোহাম্মদ, মো: আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সহ সভাপতি অমর বড়ুয়া, লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া ও মহীয়সী নারী মনিবালা বড়ুয়া স্মৃতি পরিষদের সদস্য কমল বড়ুয়া,শ্মশানবন্ধু ও মানবিক মানুষ বিকাশ বড়ুয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিপন বড়ুয়া, সমাজকর্মী রোমেন বড়ুয়া, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘের সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়া প্রমুখ। বোয়ালখালী উপজেলা প্রশাসন ও এলজিইডি উন্নয়ন তহবিল প্রদত্ত ২লক্ষ টাকা এবরাদ্ধটি সড়কের দু'পাশে রিটানিং ওয়ালগাঁথুনি, বালি ভরাট ও ইট বিছানোর জন্য সরকারীভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগে এ কাজ করা হচ্ছে।