তরুণ বিশ্বাস,কলকাতা-
আমাদের এই পৃথিবীটা রঙ দিয়ে মোড়ানো আমাদের দৃষ্টি যতদূর অবধি যায় ততই আমরা বেশ নানান রঙের, সমাহার খুঁজে পাই। আমাদের স্বপ্নের জগতেও আমরা রঙের বৈচিত্র্য খুঁজে পাই।"রং তরঙ্গ আর্ট স্কুল এর প্রাণ পুরুষ বিক্রম সরদার ২০০৮ সালে ২০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বপ্নের জাল বুনেছে, প্রত্যেক বছরের মতো এই বছর ও বার্ষিক পরীক্ষা আয়োজিত হয়েছে ১৪ জুন রবিবার ২০২৬ সকাল থেকে শুরু হয়েছিল গড়িয়া আশুতোষ নস্কর হাই স্কুলে। এবছরে পরীক্ষার্থী সংখ্যা ছিল ২০০ উপরে ছাএ ও ছাত্রীদের নিয়ে তাদের চিএ অংকন ও হাতের কাজের দক্ষতা ছিল দেখার মতো। সূর্যের আলো থেকে রঙের উৎস এটা আমরা সকলে ছোট বেলা দিয়েই পড়ে এসেছি, বৈজ্ঞানিক ভাষায় আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যকে রং বলা হয়। প্রত্যেকটি মানুষের জীবনে রঙের ব্যাখ্যাটা আলাদা। আরএই রঙই আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিষ।