সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপে জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় এনাম নাহার মোড়ে সন্দ্বীপ থানার দক্ষিণ পাশে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক জনবাণী, ডেইলি পোস্ট এবং চট্টগ্রাম মঞ্চের সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি মোবারক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইলিয়াছ সুমন বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখা ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে কাজ করে যাবে।”
সাধারণ সম্পাদক মোবারক হোসাইন বলেন, “ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির অনুষ্ঠান নয়, এটি সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।”
এসময় বক্তব্য দেন যুগ্ম সম্পাদক ও দৈনিক কালবেলা এবং মানবকণ্ঠ প্রতিনিধি মাহমুদুর রহমান। তিনি বলেন, “বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপসংবাদ ও গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন থেকে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে।”
প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সাঙ্গু ও সি প্লাস টিভির প্রতিনিধি ফয়সাল আসীর বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। তাহলেই গণমাধ্যম আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও এস টি বাংলা প্রতিনিধি রিদুয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও নিউজ ২১ প্রতিনিধি শাহাদাত হোসেন এবং যমুনা টিভির সংবাদদাতা চারু মিল্লাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শেষে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।