
তরুণ বিশ্বাস, কলকাতা---
২৬ মে মঙ্গলবার ২০২৬ কলকাতার সেন্ট্রাল মেট্রো সংলগ্ন বিপ্লবী লীলা রায় সভা ঘরে গণেশ দাস কালচারাল আকাদেমির নিবেদনে সংস্থার প্রাণ প্রতিমা সঙ্গীতা দাস এর অসাধারণ দক্ষতা ও সার্বিক পরিচালনা অনুষ্ঠানের পূর্ণতা পায়। গীতম বাদ্যম নৃত্যম সমুচ্যতে সঙ্গীতম।এই তিন মিলিত ধারায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলো । কথা,কবিতায়,নৃত্যে, আবৃত্তি,সঙ্গীতের মূর্ছনা মময় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। প্রত্যেক মাসে কলকাতা শহরের বিভিন্ন সভা ঘরে গণেশ দাস কালচারাল আকাদেমির উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই সকল অনুষ্ঠানে নবীন প্রবীণ প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি পরিচিতি ও প্রদান করে। বিগত ৫ বছর ধরে গণেশ দাস কালচারাল আকাদেমি সমাজের দুস্থ ও প্রান্তিক শিশুদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন।