প্রথম ডেক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হওয়ায় অভিনন্দন এবং প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদল এর সাবেক সহ সভাপতি একেএম ফজলুল হক সুমন এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়।
আজ বুধবার ( ১০ জুন) সকালে নগরীর অলংকার মোড়ে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা পদক্ষিণ করে।
এসময় চট্রগ্রাম মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন বলেন, দেশ ও দলের প্রয়োজনে নব গঠিত কমিটির বলিষ্ঠ নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী হবে। জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজপথের লড়াইয়ে চট্টগ্রাম মহানগর যুবদল সবসময় আপনাদের সাথেই থাকবে।
এসময় মিছিলে চট্টগ্রাম মহানগর এর বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।