
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন।
ফেনীর সন্তান মাহমুদুল হাসান ৩৮ তম বিসিএস এর একজন পুলিশ কর্মকর্তা। তিনি এর আগে ফরিদপুর জেলার নগরকান্দায় সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত এই পুলিশ কর্মকর্তা আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালী থানার দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করার আশাবাদ জানান।
নবাগত এএসপি ( সার্কেল ) মাহমুদুল হাসান তার দক্ষতা, সততা ও পেশাদারিত্বে আনোয়ারা সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন।