সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু ও নারী ধর্ষণ; দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ডক্টর চয়েস ও ভারত চেম্বার অফ কমার্স এর খাদ্য সচেতনতা প্রচার সহকারী পুলিশ সুপার  আনোয়ারা ( সার্কেল )  মাহমুদুল হাসানের যোগদান সন্দ্বীপ রুটে স্টিমারের ধাক্কায় ড্রেজারের পাইপ ক্ষতিগ্রস্ত, যাত্রীদের মধ্যে আতঙ্ক মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড জালিয়াতি: অর্থদণ্ড, প্রশাসনের কঠোর সতর্কতা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ইন্ডিয়ান মিউজিয়ামে ব্লাডার ক্যান্সার জয়ীদের একত্রিত করল মনিপাল হাসপাতাল শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

সন্দ্বীপ রুটে স্টিমারের ধাক্কায় ড্রেজারের পাইপ ক্ষতিগ্রস্ত, যাত্রীদের মধ্যে আতঙ্ক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সন্দ্বীপ প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌরুটে যাত্রীবাহী একটি স্টিমার সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর সন্দ্বীপ প্রান্তে পৌঁছালে খালের মুখে থাকা একটি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় ড্রেজারের কয়েকটি পাইপ ফেটে যায় এবং স্টিমারে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালের মুখে একটি ড্রেজার অবস্থান করছিল এবং সেখানে ড্রেজিং কাজের বিভিন্ন সামগ্রীও ছিল। অভিযোগ উঠেছে, স্টিমারের মাস্টার পরিস্থিতি বিবেচনা না করেই স্টিমার প্রবেশের চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। পরে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে পথ দিয়ে নিরাপদে স্টিমার চলাচল সম্ভব ছিল না, সেই পথ দিয়েই কেন স্টিমার প্রবেশ করানো হলো।

ঘটনার পর স্টিমারের যাত্রীদের সঙ্গে মাস্টারের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। যাত্রীরা জানান, সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

ড্রেজার পরিচালনাকারী প্রতিষ্ঠানের জিএম অপারেশন মমিতুর রহমান বলেন, “ ১০ মিনিট অপেক্ষা করলে আজকের এই ঘটনা ঘটতো না। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে নিরূপণ করতে হবে।”

অন্যদিকে স্টিমারের মাস্টার দাবি করেন, “ড্রেজার কর্তৃপক্ষ স্টিমার আসতে দেখেও সরেনি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি পরিস্থিতি সামাল দিতে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা নৌরুটে চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা ও সমন্বয়ের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102