সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু ও নারী ধর্ষণ; দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ডক্টর চয়েস ও ভারত চেম্বার অফ কমার্স এর খাদ্য সচেতনতা প্রচার সহকারী পুলিশ সুপার  আনোয়ারা ( সার্কেল )  মাহমুদুল হাসানের যোগদান সন্দ্বীপ রুটে স্টিমারের ধাক্কায় ড্রেজারের পাইপ ক্ষতিগ্রস্ত, যাত্রীদের মধ্যে আতঙ্ক মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড জালিয়াতি: অর্থদণ্ড, প্রশাসনের কঠোর সতর্কতা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ইন্ডিয়ান মিউজিয়ামে ব্লাডার ক্যান্সার জয়ীদের একত্রিত করল মনিপাল হাসপাতাল শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

‎পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর উদ্যোগে শনিবার (২৩ মে) বিকাল ০৩:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা। তিনি তাঁর বক্তব্যে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতিমনা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
‎অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা অত্যন্ত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি, গান, ছড়া ও নৃত্য পরিবেশনার মাধ্যমে তারা অনুষ্ঠানকে প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে। উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সাংস্কৃতিক সম্পাদিকা পূজা দাশ রায়, পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102