তরুণ বিশ্বাস,কলকাতা-
কলকাতায় নিরাপদ খাদ্য অভ্যাস ও জনস্বাস্থ্য সচেতনতা উদ্যোগে ১,২০০ জনেরও বেশি পথখাবার বিক্রেতা অংশগ্রহণ করেন ২২ মে শুক্রবার ২০২৬ কলকাতার রাস্তার ধারের খাবার বিক্রেতাদের মধ্যে নিরাপদ খাদ্য অভ্যাস এবং জনস্বাস্থ্য সচেতনতা প্রচারে পরিষ্কার হাত,পরিষ্কার পাত' এর প্রথম পর্বের সফল সমাপ্তি উদযাপন করল ডক্টরস চয়েস এবং ভারত চেম্বার অফ কমার্স।দুই মাসব্যাপী পরিচালিত এই উদ্যোগে ড্যাক্রেস লেন,টালিগঞ্জ, সাউদার্ন অ্যাভিনিউ,দেশপ্রিয় পার্ক,যাদবপুর, সন্তোষপুর, লর্ডস মোড়,পার্ক সার্কাস, বেকবাগান টপসাইড, মুকুন্দপুর,কালিকাপুর, রাজডাঙ্গা,চিৎপুর, খিদিরপুর,মোমিনপুর, চেতলা, ফুলবাগান সল্টলেক,ভিআইপি বাজার, বেলেঘাটা,কাকুরগাছি, শ্যামবাজার,রুবি,টিরেটা বাজার,বেন্টিঙ্ক স্ট্রিট,লাল বাজার,ডালহৌসি,বর্ধন মার্কেট এবং নিউ মার্কেট জুড়ে ১,২০০-রও বেশি রাস্তার ধারের খাবার বিক্রেতা উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সেশন গুলিতে সক্রিয়ভাবে ৩০ জনেরও বেশি বিক্রেতাকে ২৩ মে শনিবার ২০২৬ প্রেসক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি,কে.সি. দাস এর সত্বাধিকারী ধীমান দাস, বিশেষ অতিথি,খাদ্য ইতিহাস বিদ কমল ব্যানার্জী ,ডক্টরস চয়েস-এর চিফ বিজনেস অফিসার ধিনাল ব্রহ্মভট্ট,
ডক্টরস চয়েস-এর মার্কেটিং ও স্ট্র্যাটেজি ডিরেক্টর শিবম আগর ওয়াল,ফুডপ্রেনিউর এবং আউধ ১৫৯০,চ্যাপ্টার ২ ও চৌধুরী অ্যান্ড কোং এর প্রতিষ্ঠাতা পরিচালক শিলাদিত্য চৌধুরী এবং ক্লিনিক্যাল ডায়েটি শিয়ান,সিডিই,ফোস্ট্যাক, খাদ্য নিরাপত্তা অডিটর সুপার ভাইজার রিমি ব্যানার্জীর উপস্থিতিতে সংবর্ধনা জানানো হয়।