চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মরহুম মাওলানা মাহবুবুর রহমানের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
সম্প্রতি তিনি মারা যাওয়ায় তার রেখে যাওয়া দুই কন্যা ও এক ছেলে সন্তানের লেখাপড়ার খরচ পরিচালনার জন্য বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, চন্দনাইশ উপজেলা ও বরমা ইউনিয়ন শাখার উদ্যোগে মরহুমের পরিবারকে ৫০ হাজার টাকা (নগদ অর্থ) প্রদান করে সংগঠনটি।
শুক্রবার ( ৫ জুন) তার পরিবারের হাতে এই অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবি, সহ সভাপতি এম এ মতিন, সহ সভাপতি আবুল কাশেম আনচারি, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, পৌরসভা ইসলামি ফ্রন্ট সাধারণ সম্পাদক মাওলানা মাজহার হেলাল, ফ্রন্ট নেতা আজিজুর রহমান, মাওলানা সিবগাতুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, জাহেদ হোসাইন, যুবসেনা উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, মরহুমের বড়ভাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।