
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
৮ দলের লড়াইয়ের ১ সপ্তাহ বাকি! প্রতি বছরের ন্যায় আগামী ২৯শে মে শুরু হতে যাচ্ছে মহতরপাড়া ফুটবল টুর্নামেন্টের ৮ম আসর।
এ আসরে লড়াই করবে ৮টি দল। ২৯শে মে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহতরপাড়া ব্রাইটন এফসি বনাম মহতরপাড়া ইউনাইটেড এফসি।
টানটান উত্তেজনায় ভরপুর এবং উৎসব মুখর, স্নিগ্ধ পরিবেশে এসব ম্যাচ উপভোগ করতে চলে আসুন মহতরপাড়ায়। প্লে অফ : ২৯শে মে, ভেন্যু মহতরপাড়া পুর্ব ফুটবল স্টেডিয়াম। সেমি-ফাইনাল ৩০শে মে,২০২৬, ভেন্যু কৈনপুরা উচ্চ বিদ্যালয়।
ফাইনাল ৩১শে মে,ভেন্যু কৈনপুরা উচ্চ বিদ্যালয়।
প্লে অফ ভেন্যু মহতরপাড়া পুর্ব দিকে সুইচ গেট সংলগ্ন খোকন সওদাগরের দোকানের পর।
সেমি ফাইনাল এবং ফাইনাল ভেন্য বড়উঠান থেকে অটো সংযোগে কৈনপুরা উচ্চ বিদ্যালয়।
মহতরপাড়ায় আয়োজিত টুর্নামেন্টিতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইট। প্রযুক্তিগত এ সহায়তায় সাহায্য করছে মহতরপাড়া'র তরুণ প্রযুক্তিবিদ সোহান আহম্মদ চৌধুরী। তার দক্ষতা দিয়ে ওয়েবসাইটে প্রতিনিয়ত সবকিছু আপডেট হচ্ছে। খেলার সিডিউল,প্লেয়ারের তালিকা স্কোর সবকিছু প্রকাশ পাচ্ছে ওয়েবসাইটে হুবহু আন্তর্জাতিক ফুবলের মতো।