অরুন নাথ,পটিয়া (চট্টগ্রাম) সংবাদ দাতা:
বাংলাশে সরকারে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মান প্রকল্প দ্বিতীয় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৮ কোটি ২৭ লক্ষাধীক টাকা ব্যয়ে চটগ্রাম জেলার পটিয়া উপজেলা মিনি স্টেডিয়াম নির্মান কাজের ভিওিপ্রস্তর স্হাপন করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার(৫ই জুন) দুপুরে দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার জলুর দিঘীরপাড় এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ফলক উম্মোচনের মাধ্যমে ভিওিপ্রস্তর স্হাপন শেষে আলোচনা সভায় অনুষ্টানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন,দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার নেই কোন বিকল্প।বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে
আন্তরিক।তরণদের মেধা-সম্ভাবনাকে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। তাই সরকার দেশের বিভিন্ন এলাকায় মাঠ, স্টেডিয়াম ও ক্রীড়া অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে।তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনা হবে।পটিয়ার শিক্ষা,স্বাস্থ্য ও ক্রীড়া খাতের উন্নয়নের কাজ চলছে। খেলাধুলা বিনোদনে একটি জাতিকে সুস্থ,শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা। তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এসব আরো বলেন তিনি।
এ সময় অনুষ্ঠানের সম্মানিত হিসেবে বক্তব্য রাখেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।তিনি বলেন,পটিয়ায় ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।এ স্টেডিয়াম বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধায় অনুশীলনের সুযোগ পাবেন। নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ দৌলতুজ্জামান খাঁন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউল হক জিয়া,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটনসহ মহানগর, জেলা,স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারাসহ ক্রীড়া সংগঠকের ক্রীড়া প্রেমীকরা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে এ অনুষ্টানে যোগদানকালে শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ও ক্রীড়া প্রেমিক আবু ছালেহ্ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন,দীর্ঘদিনের প্রত্যাশিত এ মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হলে পটিয়ার তরুণ খেলোয়াড়দের জন্য আধুনিক প্রশিক্ষণ সুবিধা হবে।স্থানীয় আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ পাবেন ক্রীড়াপ্রেমীকরা