
তরুণ বিশ্বাস,কলকাতা-
হুগলি জেলার চুঁচুড়ায় তৃণমূল কর্মী বিশ্বজিৎ দাসের অত্যাচারে নিজের কাকা সাংবাদিক আকাশ চন্দ্র দাস বিগত ৪ বছর যাবৎ পৈতৃক বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে ছোট ভাই পার্থ সারথী দাস দিদি অন্নপূর্ণা দাস,দুই জনই প্রতিবন্ধী ছেলে সূর্য শেখর দাস ও স্ত্রী লক্ষী রানী দাসকে নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকেন। কলকাতা থেকে এক ঝাঁক সাংবাদিক আকাশ দাসের এই সমস্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পান,বিশ্বজিৎ দাস চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য এবং পৌরসভার সাফাই কর্মী । এর ক্ষমতার দাপটে ও নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, সরেজমিনে গিয়ে আমরা দেখতে পাই। এই বিশ্বজিৎ দাস আগের মতো একই কায়দায় ক্ষমতা চালিয়ে যাচ্ছে। তারই কাকা আকাশ দাস এর সাথে কয়েক দফা মারামারি হয়েছে চুঁচুড়া কোর্টে দুই পক্ষের একাধিক মামলা চলছে। এই দিকে অসহায় আকাশ চন্দ্র দাস ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে,অন্যদিকে বিশ্বজিৎ দাস নতুন ঘর করে এসি সহ অন্যান্য ডেকোরেশনযুক্ত বাড়ীতে আরাম আয়েশ করছে। আমরা হিমসিম খেয়ে গেছি বাড়ীর মাঝ খানের গেইটের তালা খুলতে বিশ্বজিৎ দাস,জ্যেষ্ঠি মা, তার মা,বোন সহ একই কথা তালা খুলবে না,অবশেষে তালা খুলে বাড়ীর আশে-পাশের ভিডিও ও ছবি ধারণ করতে পেরেছি। সচেতন মহলের কাছে প্রশ্ন তৃণমূল কংগ্রেস কর্মী বিশ্বজিৎ দাস বর্তমান বিজেপি সরকারের আমলেও এতো ক্ষমতার উৎস কোথায় থেকে পাচ্ছে ?