বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন

চেতনানাশক খাইয়ে অটো চালক হ ত্যা, গ্রেফতার ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোরিকশাচালক আইয়ুব আলীকে (৫৫) হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আনোয়ারা থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন— মো. জামাল ওরফে গালকাটা জামাল (৫২) এবং মো. আব্দুল জব্বার (৩১)।

‎পুলিশ জানায়, নিহত আইয়ুব আলী ভাড়াভিত্তিক একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে সকাল ১১টার দিকে আনোয়ারা থানার শোলকাটা রাস্তার মোড় এলাকায় পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের অটোরিকশার মালিক আলী আহাম্মদ বাদী হয়ে গত ৬ মে আনোয়ারা থানায় হত্যা, চেতনানাশক দ্রব্য প্রয়োগ ও চুরির অভিযোগে মামলা করেন।

পুলিশ বলছে, মামলাটি ছিল ক্লুলেস। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে শনাক্ত করা হয়। গ্রেপ্তার জামাল আন্তঃজেলা চেতনানাশক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চেতনানাশক প্রয়োগ করে অটোরিকশা ছিনতাই ও হত্যার একাধিক মামলা রয়েছে।

‎নিহত অটোরিকশাচালক আইয়ুব আলীর ছোট ছেলে মো. শাহেদ বলেন, ‘আমার বাবাকে এভাবে হত্যা করা হয়েছে, তা আমরা প্রথমে বুঝতে পারেনি। চিকিৎসকরা বলেছিলেন তাকে কিছু খাওয়াইয়ে অচেতন করা হয়ে়ছে সেভাবে আমরা চিকিৎসা করেছি। চিকিৎসাধীন অবস্থায় পরে আমার বাবার মৃত্যু হয়। আনোয়ারা থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। আমি তাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করছি।’

‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ধারাবাহিকভাবে কাজ করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102