-তরুণ বিশ্বাস,কলকাতা--
ভারতের প্রাচীনতম ও অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আবহে আয়োজিত এই অনুষ্ঠান স্বাস্থ্যসেবা, মানবিকতা ও সংস্কৃতির এক বিরল মেলবন্ধনের সাক্ষী হয়ে উঠে। অসাধারণ ঐক্য ও শিল্পী সুলভ প্রকাশের মাধ্যমে বিভিন্ন ইউনিটের ১৯ জন চিকিৎসক একসঙ্গে পরিবেশন করেন রবীন্দ্র সংগীত ও আবৃত্তি। স্টেথোস্কোপের জায়গা নিল গান, প্রেসক্রিপশনের পরিবর্তে শোনা গেল কবিতা,আর হাসপাতালের করিডোর যেন এক সন্ধ্যার জন্য শিল্প ও সংস্কৃতি বিস্তারে রুপ নিল ঐতিহাসিক ৮ মে শুক্রবার ২০২৬ কলকাতা "ইন্ডিয়ান মিউজিয়াম" রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে মনিপাল হসপিটালের উদ্যোগে কলকাতার চিকিৎসকেরা। যখন সাংস্কৃতিক মঞ্চে উঠে এলেন তখন এক অনন্য আবহে ধরা পড়ল কিভাবে কবিগুরুর চিরন্তন শব্দ,সংগীত ও দর্শন প্রজন্ম,পেশা ও সীমারেখা ছাড়িয়ে আজও মানুষের হৃদয় স্পর্শ করে।