
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্রগ্রামের আনোয়ারায় স্বর্গীয় কানু মাঝির পাড়া গঙ্গা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ও ৭ মে বুধবার ও বৃহস্পতিবার বরুমছড়া স্বর্গীয় কানু মাঝি পাড়ায় বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে গঙ্গা পূজা শেষ হয়।
এ উপলক্ষে মঙ্গল আরতি,মায়ের ঘট স্থাপন, গঙ্গা মায়ের পুজা,শ্রীমদভগবদগীতা পাঠ,গঙ্গা মায়ের বাল্যভোগ,বস্ত্র ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্ন প্রসাদ বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র, প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রদীপ ধর,বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রুপন দত্ত ও আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অজয় চৌধুরী।
উদ্ভব দাশ ও বরুমছড়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সাগর দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাত দাশ,
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাখাল দাশ, শ্রী কৃষ্ণ দাশ,পরিমল দাস,গৌরচান দাশ,স্বপন দাশ, গোপন দাশ, শংকর দাশ, রাখাল দাশ, মিটন দাশ, সাগর দাশ, সুজন দাশ সহ আরো অনেকে। পরে পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।