
-তরুণ বিশ্বাস,কলকাতা-
হাওড়া মল্লিক ফটকস্হ জেডিসি সেন্টারে প্রায় দুই শতাধিক খুদে ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন,হস্তাক্ষর ও মন্ডলা আর্ট প্রতিযোগিতা ৩ মে রবিবার ২০২৬ দিবস ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।প্রতিভা অন্বেষণ এর আয়োজন করেন ইন্টারন্যাশনাল সেন্ট আর্টিস্ট ১৪টি বিশ্ব রেকর্ডের অধিকারী অভিজিৎ ঘোষ ও জেডিসি এর পরিচালক রিচা দুগ্গার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাঞ্জলা বার্তা টিভি,নিউজ পূর্বতারা টিভি'র সম্পাদক তরুণ বিশ্বাস ও পি২৩ নিউজ ও বিকল্প বার্তা'র সম্পাদক ড.শাশ্বতী দাশ,বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক দীপক ঘোষ ও দৈনিক দূরন্ত বাংলা'র সম্পাদক সম্পা দাস এবং আরো অনেকে। অতিথিদের মেমেন্টো,উত্তরীয় পরিয়ে সন্মানিত করা হয়েছে। এবং প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ ও প্রত্যেক ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দিয়ে প্রতিভার বিকাশকে উৎসাহিত করা হয়েছে।