আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ই মে রবিবার সন্ধ্যা ৭ টার সময় বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আকমল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, সাজ্জাদুল হক মিলন, বাংলাদেশ প্রেসক্লাব, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম (জয়), বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মুজিবুর রহমান, লিমন আহমেদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ।
সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু।
বক্তারা বলেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। এই দিনে আমরা স্মরণ করি সেইসব সাহসী সাংবাদিকদের, যারা সত্য তুলে ধরতে গিয়ে নানা বাধা, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালানো প্রতিটি সংবাদকর্মীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
মুক্ত গণমাধ্যম মানেই শুধু সংবাদ প্রকাশের স্বাধীনতা নয়; এটি মানুষের মতপ্রকাশের অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি। প্রযুক্তির এই যুগে ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আসুন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা সবাই সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ হই।
সত্যের পথে নির্ভীক থাকুক গণমাধ্যম, শক্তিশালী হোক গণতন্ত্র। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সরকারের কাছে স্কুল-কলেজে সাংবাদিকতার পাঠ্যপুস্তক বই চাই, সাংবাদিকতায় পেশাগত নিরাপত্তা চাই, চতুর্থ স্তম্ভের বাস্তবায়ন চাই, অনিয়ম-দুর্নীতির বস্তুনিষ্ঠ রিপোর্টে ২৫% তথ্য সম্মানী চাই।