বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

চন্দনাইশে নবনিযুক্ত ইউএনও এর সাথে চন্দনাইশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি 

‎চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
‎সৌজন্য সাক্ষাৎকালে স্বেচ্ছাসেবক দলের নেতারা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক কার্যক্রম নিয়ে ইউএনও’র সাথে মতবিনিময় করেন। এ সময় তারা সংগঠনের পক্ষ থেকে জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
‎ইউএনও স্বেচ্ছাসেবক দলের এ ধরনের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উন্নয়ন ও জনসেবামূলক কাজে প্রশাসন সবসময় সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
‎এ সময় স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102