
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
নবনিযুক্ত আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।
আজ রবিবার ( ২৬ এপ্রিল ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা এ সাক্ষাৎ করেন। এসময় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, যুগ্ম আহবায়ক কাজল বোস, সিনিয়র সদস্য অজয় চৌধুরী ও ১১ নং জুইদণ্ডী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন শীল।
সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিন উদ্দিন সকল সনাতনী সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান।