বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় গণভোটের গণরায় বাস্তবায়ন,গণতন্ত্র,ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে,পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি ও সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ড.হেলাল উদ্দিন নোমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, খেলাফত মজলিস আনোয়ারা উপজেলা সভাপতি মাওলানা আবরার, আমীর সিরাজুল ইসলাম খান, মোহাম্মদ জসিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা সভাপতি সাইফুদ্দিন,নাছির উদ্দিন শাহ, মাওলানা মোহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়্যেদ মোহাম্মদ আতিক জামালী, নজরুল করিম এবং হাফেজ মোহাম্মদ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি গণমিছিল টানেল মোড় থেকে শুরু হয়ে শশী ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102