বোয়ালখালীতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের অভিষেক-সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬ বিপ্লব দাস: বিশেষ প্রতিনিধি-: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক,গুণী সম্মাননা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান ২৭ মার্চ সকাল ৯টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের উপজেলা শাখার সভাপতি সুমন বড়ুয়া ভুপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু ও সাংবাদিক অধীর বড়ুয়া। পরিষদের বোয়ালখালী শাখার সহসভাপতি রাজু বড়ুয়ার স্বাগত বক্তব্যে এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন- শাকপুরা শ্রী শ্রী লোকনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা সাধক ডালিম বড়ুয়া, জীবন শিখা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সোহেল বড়ুয়া, আওয়ার অনলাইনের সিইও লায়ন মানস বড়ুয়া রাসেল। মুখ্য আলোচক ছিলেন- পরিষদের জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, বিশেষ আলোচক ছিলেন- ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড। পরিষদের বোয়ালখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া ও প্রচার,-প্রকাশনা সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া দেবুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত রোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মনোজ বড়ুয়া, রোটারিয়ান অমরেশ চৌধুরী, কর আইনজীবী বুলবুল বড়ুয়া, লায়ন ব্যাংকার দুলাল বড়ুয়া, প্রকৌশলী জয়সেন বড়ুয়া, রূপায়ন কুমার বড়ুয়া,প্রকৌশলী দীপক বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের মহাসচিব সীমাজু বড়ুয়া, সাংগঠনিক ব্যক্তিত্ব অলক বড়ুয়া, রিটন বড়ুয়া, রাজীব বড়ুয়া, পল্টু কান্তি বড়ুয়া, মিলু বড়ুয়া,ও জেষু বড়ুয়া চৌধুরী। এতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া। প্রধান অতিথি লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেন- সমাজ ও দেশকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা অনন্য, তাই সুস্থ সমাজ ও দেশ বিনির্মানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ একটি যুগান্তকারী দৃষ্ঠান্ত রাখতে পারে। উদ্বোধক চিন্ময় বড়ুয়া রিন্টু বলেন – বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর বোয়ালখালী উপজেলা শাখা গঠনের মধ্য দিয়ে আজ থেকে আমার জন্ম উপজেলা ও গ্রাম নিয়ে আমি আরো বেশী বেশী গর্ব করতে পারছি। এ গর্বকে উজ্জীবিত শানিত করার জন্য নবগঠিত কমিটির সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। পরে অতিথি বৃন্দ তৃণমূলে বিভিন্ন ভাবে অবদান রাখা শতাধিক নারী-পুরুষের হাতে সন্মাননা স্মারক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করেন। ছবির ক্যাপসনঃ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি লায়ন রূপম কিশোর বড়ুয়া ও যুবনেতা চিন্ময় বড়ুয়া রিন্টুকে বরণ করে নিচ্ছেন আয়োজক নেতৃবৃন্দ। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: