সাংবাদিক শাশ্বতী দাসের উপর হামলা ভবিষ্যতের বার্তা কি ?

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা,ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা। কলকাতায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। Saswati Das, যিনি প্রেস ক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্টস- এর সদস্য এবং পশ্চিমবঙ্গ কলকাতা রাজ্যের ন্যাশনাল অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কর্মরত,তিনি এই ঘটনার শিকার হন।‌ঘটনাটি ঘটে শহরের Gobindapur Road-এর ৪৯ এ নম্বর এলাকা, এলআইজি/এমআইজি বিল্ডিং সংলগ্ন রেলওয়ে কলোনি বস্তি এলাকায়। জানা গেছে,স্থানীয় একটি বিবাদকে কেন্দ্র করে তিনি ভিডিও কভারেজ করছিলেন। সেই সময় হঠাৎ ভিড়ের মধ্যে থাকা এক মহিলা তার উপর চড়াও হন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, যাতে ঘটনাটির রেকর্ডিং বন্ধ করা যায়। প্রতিবাদ জানালে ওই মহিলা অশালীন ভাষায় গালি গালাজ করেন এবং গুরুতর পরিণতির হুমকি দেন বলেও অভিযোগ। এই ঘটনায় শুধু শারীরিক নিরাপত্তাই বিঘ্নিত হয়নি,বরং একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও বাধা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সাংবাদিক Saswati Das সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানিয়েছেন এবং ঘটনার ভিডিও প্রমাণ হিসেবে হোয়াটস অ্যাপের মাধ্যমে Lake Police Station-এ পাঠিয়েছেন। তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, দ্রুত ঘটনার তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক,যাতে ভবিষ্যতে সাংবাদিকরা নিরাপদে এবং নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারেন।