কালীগঞ্জে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ২৬ শে মার্চ সকাল ১০ টার সময় চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় কতৃক আয়োজিত, বিদ্যালয়ের প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেট খেলা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা শুরু হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবু আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ওহাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ অহিদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ বসির উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আজিজুর রহমান, সহকারী শিক্ষক শ্যামল কুমার, সহকারী শিক্ষক এস এম টিপু, সহকারী শিক্ষক ওলিয়ার রহমান, সহকারী শিক্ষক পম্পা ভৌমিক, অফিস সহকারী মোঃ সামসুল আলম, অফিস সহায়ক মোঃ জহুরুল ইসলাম সহ চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা বৃন্দ এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।