আনোয়ারায় সরওয়ার নিজামের পক্ষে যুবদল – ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য  আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম  এর পক্ষ থেকে প্রায় শতাধিক  দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
‎মঙ্গলবার ( ১৭ ই মার্চ ) এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
‎ আনোয়ারা উপজেলা যুবদলের এর সদস্য ( দপ্তর এর দায়িত্বপ্রাপ্ত) রাশেদ আহমেদ ও  তরুণ শিল্প উদ্যোক্তা মীর মোশারফ এর যৌথ উদ্যোগে ডুমুরিয়া – রুদুরা ও আনোয়ারা সদর ৪ ওয়ার্ডের  যুবদল – ছাত্রদল নেতাকর্মীদের মাঝে এসব ঈদ উপহার বিতর করা হয়।
‎এতে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ  আলমগীর।  আরো উপস্থিত ছিলেন সাবেক  ছাত্রনেতা মাসুদুল আলম মাসুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল এর সহ  সভাপতি নজরুল ইসলাম , আনোয়ারা উপজেলা যুবদল এর সদস্য সচিব ফারুক হোসেন সহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।