হ্যালো কলকাতা’ এবং ‘ইকুয়ালিটি চ্যারিটেবল ট্রাস্ট’-এর উদ্যোগে এক সমাজ-সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

হ্যালো কলকাতা’ একটি ত্রিমাত্রিক সংবাদ-মাধ্যম, ইভেন্ট,জন সংযোগ ও চলচ্চিত্র সংস্থা—যাদের পাশে ছিল ‘লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস’এবং,রোটারি ক্লাব অফ কসবা’—১৬ই মার্চ সোমবার ২০২৬ সন্ধ্যায় নন্দন প্রাঙ্গণের অবনীন্দ্র সভাগৃহে একটি সমাজ- সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংস্কৃতি ও জনসেবার এক অপূর্ব সংমিশ্রণে সাজানো এই সন্ধ্যার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আশীষ বসাক। জয়গরের অদূরে গোচরণে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্র ‘স্বপ্নপূরণ’-এর ১২ জন মেধাবী শিক্ষার্থীকে মঞ্চে সংবর্ধনা জানানো হয়; এই কেন্দ্রটি ‘ইকুয়ালিটি চ্যারিটেবল ট্রাস্ট’-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন সমাজকর্মী অসীমা দে এবং তাঁর শুভানুধ্যায়ীবৃন্দ
।স্বাস্থ্যকর্মী বৈশালী ভট্টাচার্য, বিশিষ্ট লেখিকা পদ্মিনী দত্ত শর্মা এবং অ্যাকাডেমির প্রশিক্ষিকা সুবর্ণা নস্কর মণ্ডলকে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত করা হয়।কবিতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘রোটারি ক্লাব অফ কসবা’-র পক্ষ থেকে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় প্রতিভাবান কবি ইন্দ্রাণী দত্তকে। প্রজ্ঞান ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান তথা লাইফস্টাইল থেরাপি বিশেষজ্ঞ ড.সুরেশ আগরওয়াল ধ‍্যান ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বিষয়ক একটি তথ্যমূলক অধিবেশন পরিচালনা করেন। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস’ এবং ‘রোটারি ক্লাব অফ কসবা’-র বিশিষ্ট সদস্যবৃন্দ—যেমন আইনজীবী বাসুদেব আগরওয়াল,দীপান্বিতা বসু সরকার,সঙ্গীতা দাস, লোপামুদ্রা সরকার প্রমুখ—এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্ধ্যার শোভা বর্ধন করেন।