চট্টগ্রামের জামালখানে দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

উৎফল বড়ুয়া

রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর ২১ নং জামাল খান ওয়ার্ডে দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

শনিবার (১৫ মার্চ) ২১ নং জামাল খান ওয়ার্ড সংলগ্ন শরীফ কলোনিতে অবস্থিত বৌদ্ধ যুব পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রুবেল বড়ুয়া।

উপহার প্রদান অনুষ্ঠানে রুবেল বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হারুন জামান, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব পার্থ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব বড়ুয়া ডায়মন্ডসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সময় বক্তারা বলেন, ইতিমধ্যেই জাতীয়তাবাদী দলে পরিবর্তনের হাওয়া লাগা শুরু হয়েছে, একটি আধুনিক রেইনবোনেশনে পরিণত হবে সমগ্র বাংলাদেশ এবং রুবেল বড়ুয়ার এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করবে। ভবিষ্যতেও যেন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে,সেই আশাবাদ ব্যক্ত করেন।

এতে আরো উপস্থিত ছিলেন খলিলুর রহমান, মহানগর যুবদল নেতা কমল জ্যোতি বড়ুয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সজল বড়ুয়া, কৃষক দল নেতা লোকমান, ইসমাইল, ইমরান, দক্ষিণ জেলা যুবদল সংগঠক প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, ছাত্রদল নেতা প্রথম বড়ুয়া, বৌদ্ধ যুব পরিষদের অর্থ সম্পাদক সুমন বড়ুয়া, সুমন দে, পটিয়া বৌদ্ধ ঐক্য ফ্রন্ট নেতা কল্লোল বড়ুয়া, দোলন বড়ুয়া সহ আরো বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।