কলকাতা মেডিকেল কলেজ ও ভবানীপুর অভিষেক এর স্বাস্থ্য শিবির

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

কলকাতার ভবানীপুরে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো Medical College & Hospital, Kolkata। ১৪ই মার্চ ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে ভবানী পুরের D. N. Mitra Square-এ আয়োজন করা হয় একটি গুরুত্বপূর্ণ “Disability Assessment Camp”।
এই বিশেষ শিবিরটি আয়োজন করে Medical College & Hospital, Kolkata,পশ্চিমবঙ্গ সরকা‌ রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে। অনুষ্ঠা নের সহ-আয়ো জক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজসেবামূলক সংগঠন Bhowanipur Avishek। শিবিরে উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা,যারা বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আসা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যায়ন করেন। বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক অবস্থার সঠিক মূল্যায়ন, প্রয়োজনীয় পরামর্শ এবং ভবিষ্যতে সরকারি সুযোগ- সুবিধা পাওয়ার জন্য গুরুত্ব পূর্ণ নির্দেশিকা প্রদান করা হয়।স্থানীয় বাসিন্দা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই উদ্যোগকে আন্তরিক ভাবে স্বাগত জানান। অনেক প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবার এই ক্যাম্পে এসে চিকিৎসকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ ও সহায়তা লাভ করেন। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য ছিল সমাজের প্রান্তিক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জন্য চিকিৎসা ও সরকারি পরিষেবার পথকে আরও সহজ করে তোলা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজ কল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।এই শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন Partha Sarathi Nath, যিনি জানান— সমাজের সকল মানুষের জন্য সমান সুযোগ ও সহায়তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। মানবিক উদ্যোগের এই কর্মসূচি ভবানীপুর এলাকায় সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইলো।