বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৬ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -ঃ চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিনয়বাঁশীর পুত্র ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় (২০২৬-২০২৯) তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাসের বসতভিটায় ভাস্কর্য চত্বরে তারই স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে নয়ন শীল সভাপতি ও বিপ্লব জলদাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: