রাউজানের পাহাড়তলী চৌমুহনীতে কাপ্তাই সড়কের ওপর অবৈধ বালির স্তুুপ, তীব্র যানযট, নির্বিকার প্রশাসন

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

সমীরণ বড়ুয়া  ( চট্টগ্রাম )  রাউজান

রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে কাপ্তাই মহা সড়কের ওপর অবৈধভাবে বালির স্তুুপ গড়ে তোলার কারণে সড়কে তীব্র যানযট সৃষ্টি হয়েছে। এ যানযটের ফলে তুর পাল্লার বাসযাত্রী ও ছোট বড় পরিবহন চলাচলে অবর্ননীয় দুভোগের কবলে পড়ছে।
আজ ১৪ মার্চ, শনিবার সকালে সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, পাহাড়তলী চৌমুহনীস্থ পাহাড়তলী গ্রামার স্কুলের সন্মুখে কাপ্তাই মহাসড়কের ওপর অবৈধ ভাবে বালি রাখা হয়েছে। কতিপয় প্রভারশাৰী বালি বিক্রতা অবৈবভাবে কাপ্তাই মহাসড়ক দখল করে বালির পাহাড় গড়ে তুলেছে। এ বালি রাখার কারণে সেখানে যানবাহন চলাচলে একদিকে তীব্র যানযটের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বিভিন্ন হসপিটালের রোগী ও পথচারীদের চলাচলে সীমাহীন জন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেখানে কয়েকজন ব্যবসায়ী এ প্রতিবেদককে জানান, চট্টগ্রাম – কাপ্তাই মহাসড়কের ওপর অবৈধ ভাবে বালির পাহাড় স্থাপন করার কারণে সেখানে পথচারী ও সাধারণ সিএনজি এবং দুর পাল্লার বাসযাত্রীদের ধুলোবালিতে নানা শ্বাস কষ্ট দেখা যাচ্ছে। বাতাসের গতি বেগে এ ধুলোবালি চারদিকে উড়ে যায়। মানুষের চোখে মুখে ও কাপড়ে গায়ে লেগে নানা রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে।
সেখানে কয়েকজন সিএনজির ড্রাইভার এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, পাহাড়তলী চৌমুহনীস্থ কাপ্তাই মহাসড়কের ওপর ও সড়কের দুপাশে গত অন্তবর্তীকালীন সরকারের সময়ে ছোটবড় প্রায় ২০/৩০ টি কাঁচা বাজার ও বিভিন্ন ফল ফলারির দোকান পাট বসার কারনে অসহনীয় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তারা আরো জানায়, সেখানে নির্দিষ্ট স্থানে কাঁচা তরিতরকারি ও মাছের বাজার দোকান থাকার সত্ত্বেও তারা কতিপয় রাজনৈতিক নেতাদের মাসোহারা / মাসিক চাঁদার বিনিময়ে এ অবৈধভাবে কাপ্তাই মহাসড়কের ওপর অবৈধ ভাবে কাঁচা তরিতরকারি বাজার দোকান পাট বসিয়েছে।
সরকারের পট পরিবর্তন হওয়ার পর ও এ মাসোয়ারা অব্যাহত রয়েছে বলে একটি সুত্রে জানা যায়।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, পাহাড়তলী চৌমুহনী স্থ হাফেজ বজলুল রহমান সড়কের কাপ্তাই মহাসড়কের সংযোগস্থ মোড়ের পূর্বদিকে ও পশ্চিম দিকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমান তরিতরকারি সহ নানা ইফতারি দোকানপাট গড়ে তুলেছে।
সেখানে ভ্রাম্যমান কয়েকজন শব্জী বিক্রেতা এ প্রতিবেদককে বলেন, কতিপয় রাজনৈতিক দলের নেতা ও চুয়েট পুলিশের সদস্যরা তাঁদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে থাকে।
এ চৌমুহনী বাজারের পশ্চিম পাশে রাউজান – রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার থাকলে ও কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ ব্যাপারে ভুক্তভোগী জনসাধারণ যাটযট নিরসনের লক্ষে স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থা চালুকরনসহ সেখানে কাপ্তাই মহাসড়কের ওপর স্থাপিত অচিরেই অবৈধ দোকান পাট , কাঁচা বাজার, অবৈধ সিএনজি ষ্টেশন, ও অবৈধ বা বালির স্তুপ উচ্ছেদ অভিযান পরিচালিত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেন।