মুক্তবুদ্ধি চর্চা বিষয়ক পত্রিকা ‘অভিমুখ’এর প্রকাশনা উৎসবে বক্তারা- ডিভাইস আসক্তি পড়ার প্রতি মনযোগ হারাচ্ছে

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

উৎফল বড়ুয়া

বর্তমান সময়ে দেশের অধিক সংখ্যক মানুষ সামাজিক মাধ্যমের প্রতি ঝুঁকে পড়ার কারনে পাঠচর্চা থেকে দুরে সড়ে যাচ্ছে, সঙ্কুচিত হয়ে পড়েছে জ্ঞানের গভীরতা, বিভিন্ন ডিভাইস আসক্তি হওয়ার কারণে পড়ার প্রতি মনযোগ হারাচ্ছে। ডিভাইস এখন মাদকাসক্ত থেকেও ভয়ংকর। এই মহাদূর্যোগ থেকে উত্তরণ ঘটাতে না পারলে আগামীতে জাতি জ্ঞান শূন্য হয়ে পড়বে। গত ১০ মার্চ মঙ্গলবার বিকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট হলে লেখক, প্রাবন্ধিক, সাংবাদিক বিপ্লব বড়ুয়া সম্পাদিত মুক্তবুদ্ধি চর্চা বিষয়ক পত্রিকা ‘অভিমুখ’ এর সূচনা সংখ্যার প্রকাশনা উৎসবে বক্তব্য রাখতে উপরোক্ত মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, অফলাইনে পত্রিকা পড়ার আনন্দই আলাদা, এতেকরে চিন্তাশক্তির গভীরতা বাড়ে। জ্ঞানমুখি সমাজ বিনির্মাণে ‘অভিমুখ’ প্রচেষ্ঠা চালিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান, প্রাক্তন লায়ন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। তিনি বলেন, যে দিকেই তাকাই চারিদিকে যেন অন্ধকার গ্রাস করছে। কোথাও কোনরকম শৃঙ্খলা নেই। রাস্তায় নামলেই যেন বিপদ তেড়ে আসে। প্রতিদিন দুর্ঘটনার খবর শুনতে হয়। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, যোগাযোগ, প্রশাসন সবখানে দুর্নীতিবাজ, ভেজাল কারবারীদের দাপট চলছে। স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নাই, এ যেন এক দুখিনি বাংলাদেশ।

প্রকাশনা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট দানবীর লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী। লেখক, প্রাবন্ধিক, অধ্যক্ষ (অবঃ) সুপ্রতিম বড়ুয়া’র সভাপতিত্বে প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিশিষ্ট সার্জন ডা. প্রীতি বড়ুয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস বাংলাদেশের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক আবু তালেব বেলাল, আছিয়া টী কোম্পানীর পরিচালক মোহম্মদ জয়নুল আবেদীন। সম্মানিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা কথামালা অংশনেন- সংগঠক, সমাজকর্মি অরুন কুমার বড়ুয়া দেবু, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, চট্টগ্রাম একাডেমির পরিচালক রিটন কুমার বড়ুয়া, দানশীল ব্যক্তিত্ব লায়ন টিংকু বড়ুয়া, চারুলতা সম্পাদক চারুউত্তম বড়ুয়া, শিল্পোদ্যাক্তা বিবেকানন্দ বড়ুয়া চৌধুরী কাঞ্চন, আবাসন শিল্পোদ্যাক্তা প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, লেখক, ছড়াকার-অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কবি-ডা. ভাগ্যধন বড়ুয়া, আবাসন শিল্পোদ্যাক্তা রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সাংস্কৃতিক সংগঠক ডা. স্নেহাশীষ বড়ুয়া, যুব সংগঠক রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, কো-অপারেটিভ ব্যাংক ‘শান্তি’ সিএমসিএস লিমিটেডের সাধারন সম্পাদক লায়ন ধনঞ্জয় বড়য়া রুবেল, তরুন শিল্পোদ্যাক্তা বিদ্রোহী বড়ুয়া, তরুন সমাজসেবক লায়ন সোহেল বড়ুয়া, কো-অপারেটিভ ব্যাংক ‘বিসিসিইউএল’ এর পরিচালক এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া। সংগঠক, সংস্কৃতিকর্মি সুমন বড়ুয়া বাপ্পির সঞ্চালনায় এতে বক্তব্য দেন- ‘অভিমুখ’ পত্রিকার সম্পাদক বিপ্লব বড়ুয়া, কবি ও শিশুসাহিত্যিক অভিমুখের নির্বাহী সম্পাদক উৎপলকান্তি বড়ুয়া, ব্যবস্থাপনা সম্পাদক জুলি বড়ুয়া, সহযোগী সম্পাদক বিকাশ কান্তি বড়ুয়া, সহযোগী সম্পাদক মোঃ নুরুল আজাদ, মোঃ শাহজাহান চৌধুরী, রনেশ চৌধুরী, কল্লোল নাথ, সহসম্পাদক- সেতু বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, মিল্টন দে। স্বরচিত লেখাপাঠ করেন- শিশুসাহিত্যিক দীপক বড়ুয়া, কবি ইউসুফ মুহম্মদ, কেশব জিপসী, রানা কুমার সিংহ, লিটন কুমার চৌধুরী, বিভাস গুহ, সস্তোষ কুমার শীল। আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী- প্রতিমা দাশ, শিমলা চৌধুরী, দেবলিনা চৌধুরী, অদৃতা বড়ুয়া প্রমুখ। ৫৬ পৃষ্ঠার ম্যাগাজিন সাইজের প্রকাশিত ‘অভিমুখ’ পত্রিকায় দেশি-বিদেশী প্রায় ৩৩ জন লেখকের লেখা ছাড়াও প্রচ্ছদ প্রতিবেদন, ফিচার প্রতিবেদন ও মেধাবী শিক্ষার্থীর সাক্ষৎকার ‘প্রতিভা’ বিভাগে তিন মেধাবীর কথামালা তুলে ধরা হয়। রয়েছে পত্রিকার প্রাক-কার্যক্রমের কিছু স্থিরচিত্রও। কর্তৃপক্ষ আগামীতে বিভিন্ন সেক্টরের ওপর বিষয় ভিত্তিক সাক্ষাৎকার সংযোজন করার ওপর গুরুত্বারোপ করেন। একটি সম্পূর্ন জ্ঞান নির্ভর পারিবারিক পত্রিকা হিসেবে ‘অভিমুখ’ পাঠকপ্রিয়তা লাভ করবে বলে সকলে একবাক্যে স্বীকার করেন।