খাদিমপাড়া ইউনিয়নে ললীছড়া খাল খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী মুক্তাদির প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬ উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে বিসিক শিল্পনগরী থেকে ইলামের হাওর পর্যন্ত ললীছড়া খাল খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ। উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়ন করবে সিলেট সদর উপজেলা প্রশাসন। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: