বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি ও গীতাশ্রী বিদ্যামন্দিরের বনভোজন অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা প্রদান প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা- আট মার্চ বিশ্ব নারী দিবস। আবার এই দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট গীটার বাদক পণ্ডিত স্বপন সেন এর শুভ জন্মদিন। ভারতের সঙ্গীতাকাশের কীন্নর কণ্ঠী লতা মঙ্গেশকর থেকে শুরু করে প্রায় সকল কিংবদন্তি শিল্পী দের সাথে গিটারে সঙ্গত করেছেন স্বপন বাবু। তথা মহানায়ক উত্তম কুমারের পাশে অভিনয় করেছেন। কত গানের সুর সংজোজনা করেছেন বলাই বাহুল্য। সকল কিংবদন্তী শিল্পীদের সাথে কাজ করে তিনি নিজেও একজন কিংবদন্তী। কিন্তু তাঁর অন্তর কে খ্যাতির বিরম্বনা থেকে কলুষ মুক্ত রেখেছেন সাবলীল ভাবেই। এক স্বচ্ছ অন্তঃকরণের এহেন মানুষকে বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি ও গীতাশ্রী শিশু বিদ্যামন্দির ও কলা কেন্দ্র এর যৌথ ভাবে সাংস্কৃতিক বনভোজন অনুষ্ঠানে পেয়ে যারপরনাই আনন্দিত ও গর্বিত। ৭ই মার্চ শনিবার-২০২৬ দক্ষিণ কলকাতার জয়নগর নিমপীঠ আশ্রম সংলগ্ন এলাকায় সাংস্কৃতিক বনভোজন অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। পণ্ডিত স্বপন সেন তাঁর সুরে ছন্দে গানে ও উপস্থিত শিল্পীদের কথায় কবিতায় বিশেষতঃ সকল নারী শিল্পীদের সঙ্গে নিয়ে বিশ্ব নারী দিবসের প্রাক্কালে তাঁর উজ্জ্বল উপস্থিতি মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠান। সঙ্গে উপস্থিত ছিলেন আরো দুইজন স্যান্ড আর্টিস্ট অভিজিৎ ঘোষ ও অভিনেতা অচ্চ্যুত চ্যাটার্জি। গীতাশ্রীর প্রাণপুরুষ সুকান্ত মন্ডল তিন গুণী ব্যক্তিত্ব কে আয়োজক সংস্থার পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মাননা জানালেন। পণ্ডিত স্বপন সেন তথা সক্কলের প্রিয় স্বপন দাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানলাম। তাঁর জীবনের সু্স্থ ও নিরোগ জীবন কামনা করে শ্রীনাম অঙ্গন শিক্ষা সেবা মিশন,বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি ও গীতাশ্রী শিশু বিদ্যামন্দির। ভালো থেকো স্বপন দা এমনি করেই তোমার প্রাঞ্জল হাসি নিয়ে। যাঁদের উপস্থিতি ও সহ যোগিতা সমগ্র অনুষ্ঠান কে সমৃদ্ধ করেছে নাট্যকার ও অভিনেতা এবং সঞ্চালক হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গী গৌর মোহন দাস। সঞ্চালক ঋষিকেশ মন্ডল,লাইট ডাইরেক্টর ও সাউন্ড কম্পোজার এবং সমাজসেবী সুজিত দাস আইনজীবী সন্দ্বীপ পাত্র,গুণীজন সব্যসাচী চক্রবর্তী যাদবপুর ইউনিভার্সিটি। কমার্শিয়াল আর্টিস্ট R.B.U.মুন্সি প্রেমচাঁদ অ্যাওয়ার্ড প্রাপক ও গীতাশ্রী শিশু বিদ্যামন্দির ও কলা কেন্দ্রের কর্ণধার সুকান্ত মন্ডল,তবলা বাদক দেবজিৎ ঘোষ,শিশু সংগীত শিল্পী দেবস্মিতা ঘোষ এবং সঙ্গীত শিল্পী সুহৃদ মন্ডল। বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি’র প্রাণ পুরুষ সাংবাদিক প্রদীপ কুমার সেন,কো-অর্ডিনেটর সাংবাদিক তরুণ বিশ্বাস, রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের বাচিক শিল্পী রাজীব সরকার ও অন্যান্য সাংবাদিক দের মধ্যে আকাশ বার্তা পত্রিকা’র সম্পাদক আকাশ চন্দ্র দাস,বঙ্গ দর্পণ এর কর্ণধার পার্থ পাল,দৈনিক দুরন্ত বাংলা’র কর্নধার সম্পা দাস,বেঙ্গল ন্যাশনাল এর ডিরেক্টর অভিজিৎ রায়,ছন্দে ও আনন্দে এর কর্ণধার রত্না দাস। এছাড়াও এই আনন্দ যজ্ঞ সফল হতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কর্মযোগী সোসাইটির কর্ণধার সমাজ সেবী তপন চক্রবর্তী। এছাড়াও বহু সংবাদ মাধ্যম ও গুণী ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: