নদীয়া শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল এর জ্যোতিষ সমাবর্তন উৎসব সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

তরুণ বিশ্বাস কলকাতা-

উত্তর ২৪ পরগনার নদীয়া শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল অর্গানাইজেশনের ষষ্ঠ তম জ্যোতিষ সমাবর্তন উৎসব ৮ই মার্চ রবিবার ২০২৬ উদযাপন করা হয়। বিশ্ব নারী দিবসের দিনে নদীয়া জেলার নবদ্বীপ বকুলতলা প্রাক্তনী ভবনে শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল অর্গানাই জেশনের প্রেসিডেন্ট-ডঃ সত্যজিৎ রায় ও সম্পাদক- গিরিধারী লাল সাহা এবং কোষাধ্যক্ষ মধুসূদন ঘোষ মহাশয় উদ্যোগে ৬ তম astrological অ্যাস্ট্রোলজিকাল সভার আয়োজন করা হয়।এই সভায় বিভিন্ন প্রান্ত থেকে আসা জ্যোতিষ মহাগুরুদের মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন ও মানপত্র এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা,জ্যোতিষ ও বাস্তুবিদ ডক্টর শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য্য,জ্যোতিষী ডক্টর দেবগীতা আচার্য্য শ্রীলব ঘোষ,শ্রী সুব্রত শাস্ত্রী,প্রফেসর অপরাজিতা সাহা,পন্ডিত শ্রী সুজিৎ ঠাকুর,জ্যোতিষী ডক্টর দেবগীতা আচার্য, জ্যোতিষী অমৃতা দেব, জ্যোতিষী ঋতুপিয়া চৌধুরী,এছাড়া আরো অনেক বিশিষ্ট জ্যোতি সম্রাট উপস্থিত ছিলেন।