শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ চৈতন্যসুধা অনুষ্ঠিত প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬ প্রথম ডেক্স চট্টগ্রামের মহাপ্রভু আজকের তিথিটিকেই তাঁর আবির্ভাবের জন্য বেছে নিয়েছিলেন। তাই তো এই দিনে তিনি হরিপ্রেমে, হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন জগত। আজ নবদ্বীপচন্দ্র মহাপ্রভু চৈতন্যদেবের পুণ্য জন্মতিথিতে চট্টগ্রাম জেমসেন হলে গত ০৪ মার্চ চৈতন্যসুধা অনুষ্ঠিত হয়। ’যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে’। “চৈতন্যসুধা” অনুষ্ঠানে নগরীর জে এম সেন হলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ঢাকা জেলার সম্মানিত প্রধান উপদেষ্টা দেশবরেণ্য শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি ( ছায়ানট,ঢাকা) মহোদয়কে সংগঠনের উপদেষ্টা অরুণ সেনগুপ্ত, প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, সিনিয়র যুগ্ম-সচিব শীলা মিত্র, সভাপতি অপর্ণা রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিভু সেন সহ প্রতিনিধি দল পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও সাথে ছিলেন আরেক দেশ বরেণ্য শিল্পী অশ্রু বড়ুয়া ও শিল্পী লিটন দাশ। News PhotoCard SHARES ধর্ম বিষয়: