পটিয়ায় ব্যাংক হিসাবের মাধ্যমে সমাজসেবক আবু মোহাম্মদ’র পক্ষে ৩০০ দরিদ্র মানুষ পেল যাকাতের অর্থ প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬ অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি: পিএলসি চট্টগ্রামের পটিয়াস্হ শান্তিরহাট শাখায় পবিত্র ঈদুল ফিতরে প্রান্তিক লেভেলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধান কার্যালয়ের ঘোষনা অনুযায়ী আর্থিক সাক্ষরতা দিবস-২০২৬ পালন করা হয়েছে। ব্যাংকিং সেবা সঠিক পরিকল্পনা ও সচতেনতায় নিশ্চিত হউক আর্থিক নিরাপওা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় বারের ন্যায় আবারো বৃহ:স্পতিবার (৫ই মার্চ) ব্যাংকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শান্তিরহাট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ড ও শাখা ব্যবস্হাপক মো: শাহজাহান সিরাজের সভাপতিত্বে এবং শাখার অপারেশন ম্যানেজার জনাব দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মনসা একাডেমি ও যাকাত পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো: হারুন রশিদ বক্তব্যকালে বলেন,ব্যাংকে হিসাব একাউন্ট থাকলে আর্থিক সাশ্রয়ে মানুষের বুদ্ধিমওায় সঞ্চয়ী মনোভাব সৃষ্টি হয়।তাই প্রতিটি মানুষের ব্যাংকে হিসাব একাউন্ট খোলা অতীব প্রয়োজন।এ কারনে পবিত্র ঈদুল ফিতরে মনসা একাডেমি ও যাকাত কমিটির উদ্যোগে মনসা গ্রামের ৩০০ জন দরিদ্র মানুষের জন্য পটিয়া শান্তিরহাট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নিজ নিজ একাউন্টের মাধ্যমে যাকাতের অর্থ বিতরন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।এ ছাড়া যার যার ব্যাক্তিগত হিসেবে এই ব্যাংক একাউন্ট টাকা আদান- প্রদানসহ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় নিশ্চিন্তে করা যাবে। বক্তব্য রাখেন ব্যাংকের ইনভেস্টমেন্ট ইনচার্জ জনাব মো: ইলিয়াস।এছাড়াও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ,স্হানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবি গ্রাহকগন উপস্হিত ছিলেন। এতে বক্তরা সাধারন মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যামে জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্টানের সভাপতি শাহজাহান সিরাজ বক্তব্যকালে বলেন,নিরাপদ আর্থিক ভবিষ্যৎ গড়তে আর্থিক বিষয়াদি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা তথা আর্থিক স্বাক্ষরতা,আর্থিক পরিকল্পনা বাজেট,আর্থিক ডায়েরী এবং সঞ্চয়ের অভ্যাস।এছাড়া গ্রাহকদের বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক বার্তা এবং ব্যাংকিং সেবাকে আরও সহজীকরন,ক্ষুদ্র সঞ্চয় ও আর্থিক পরিকল্পনার মাধ্যমেই ব্যক্তিগত ও জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব।এই অঙ্গীকার নিয়ে ব্যাংকটি গ্রাহকদের সেবায় সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উক্ত আলোচনা সভায় মনসা একাডেমিক ও যাকাত কমিটির ব্যবস্হাপনায় মনসা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং চট্টগ্রামের ঐতির্য্যবাহী বানিজ্যিক প্রানকেন্দ্র খাতুনগন্জ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু মোহাম্মদ সাহেবের পক্ষ হতে মনসা গ্রামের ৩০০ জন হত-দরিদ্র ও দুস্হ মানুষের মাঝে যাকাতের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরন করা হয়।সেই সাথে মানুষের আমল পরিশুদ্ধ করনের জন্য রশিদ আহমদ-হাসান বাবু ফাউন্ডেশন কর্তৃক নামায শিক্ষা পাট্যবই বিতরন করা হয়।অত্র কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন মনসা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আবু হোসেন দুলাল। উল্লেখ্য যাকাতের অর্থ বিতরন করার জন্য ৩০০ জন দরিদ্র মানুষের মধ্যে করা ব্যাংক একাউন্টের চেক বই ও নামাজ শিক্ষা পাঠ্যবই হাতে তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি ও ব্যাংক ব্যবস্হাপকসহ অতিথিবৃন্দরা। এছাড়া অনুষ্টানে উপস্হিত সকলে একযোগে মনসা একাডেমি ও যাকাত কমিটির সার্বিক মঙ্গল এবং পটিয়ার বিশিষ্ট ব্যবসায়ীগন ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সার্বিক ব্যবসার উন্নয়নের জন্য খতমে কোরান দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: