সখের বাজার স্কুলে দৃষ্টিহীন শিক্ষার্থীদের বসন্ত ও দোল উৎসব অনুষ্ঠিত প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা- দক্ষিণ কলকাতা সখের বাজারে ৪ নম্বর নরসিংহ দত্ত রোড কলকাতা-৮ ভয়েস অফ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ৩ মার্চ মঙ্গলবার-২০২৬ সখের বাজার স্কুলে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব ও দোলযাত্রা উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি ফুলের আবির দিয়ে অতিথিদের রাঙিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে ভয়েস অফ ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাত্রি শ্রীমতি গার্গী গুপ্ত জানান প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি এবং সারা বছর দৃষ্টিহীন ও প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের নিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়, তাদের স্বনির্ভরতা ও তাদের সামাজিক নিরাপত্তা এবং সমাজের বুকে প্রতিষ্ঠার জন্য আগামী দিনেও আমরা এভাবেই কাজ করে চলবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বজ্যোতি বাগচী সহ সংস্থার অন্যান্য সদস্য ও কর্মকর্তারা। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: