আনোয়ারায় পূর্ব জুইঁদন্ডী ফুটন্ত ফুল একতা সংঘের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে সামাজিক দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়ারার পূর্ব জুঁইদন্ডী ফুটন্ত ফুল একতা সংঘ।

গতকাল ৯ রমজান রোজ জুমাবার আনোয়ারা উপজেলার অন্তর্গত পূর্ব জুঁইদন্ডী গ্রামে ৫২টি অসহায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে এসব  ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

‎পূর্ব জুঁইদন্ডী ফুটন্ত ফুল একতা সংঘের সদস্যরা এলাকায় বিভিন্ন স্থানে সুবিধাভোগী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের  সভাপতি মোঃ আবু ছালেহ। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কুটি শুকরিয়া আদায় করেন,  সেই সাথে  সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র সংগঠনের সে সব নিবেদিতপ্রাণ সদস্যদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতায় আজকের এই আয়োজন সফল করেছেন। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাহির থেকে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি।,সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হল প্রকৃত মানবিকতা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকিব। তিনি বলেন এলাকার অসহায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে মানবিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের।‎

ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, অর্থ সচিব মোঃ আরমান উদ্দিন, মোঃ ফাহিম উদ্দিন ইমন, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ রেজাউল করিম, এবং সদস্যবৃন্দ।

‎ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শেষ করে সবাই একসাথে ইফতার ও মোনাজাত করা হয়।