কলকাতার পাটুলি মাঠে “খাদি মেলায়”সাত কোটি টাকার ব্যবসা হল

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা—
দক্ষিণ কলকাতার পাটুলি মেলার মাঠে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন রাজ্যে থেকে আগত ব্যাবসায়ীদের অংশগ্রহণে ২৫ ফেব্রুয়ারি বুধবার ২০২৬ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আয়োজিত মেলাকে ঘিরে বিপুল উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। বিভিন্ন দ্রব্যাদির সমারোহে বিক্রির পরিমাণ সাত কোটি টাকার উপরে বলে পর্ষদ সূত্রে জানা যায়। উক্ত দিন পাঁচ জন ব্যক্তি ও খাদি প্রতিষ্ঠানের সর্বাধিক বিক্রেতাকে শংসাপত্র দিয়ে উৎসাহিত করা হয়। আগামী দিনে রাজ্যের বিভিন্ন স্থানে খাদি মেলা আয়োজনের মধ্য দিয়ে ক্রেতা-বিক্রেতা সম্পর্কের উন্নতি ঘটানোর পরিকল্পনা রয়েছে বলে জানান কল্লোল খাঁ। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদ চেয়ারম্যান কল্লোল খাঁ, সি ই ও মৃদুল হালদার, আধিকারিক বিশ্বজিৎ সরকার, অনুপ দে, সন্দীপ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।