আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন-এর উদ্যোগে ৫ম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী মরহুম নুরুল ইসলাম মসজিদ প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ আব্দুল্লাহ-র সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামী সাংস্কৃতিক এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্বেরাত এবং হামদ-নাত/গজল—এই দুইটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আমির হোসেন, মোহাম্মদ জাবেদ, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, অর্থ সম্পাদক শফি আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা-র শিক্ষার্থী হাফেজ এরফান নূরী। এছাড়া সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোরশেদ কাদের সাগর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: