সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ,থানায় জিডি যুবদল নেতার প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ইয়াসির আরাফাত, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগ এনে ০১ নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওসার রহমান ও তার ভাতিজা মোঃ বুলবুলের বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারী ২০২৬,বুধবার, হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাকিমপুর থানা যুবদলের আহবায়ক মোঃ শাহ আলম (৫১)।যার সাধারণ ডায়েরি নম্বর -১০৮৩ হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন সাধারণ ডায়েরির বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত সাধারণ ডায়েরিতে যুবদল নেতা শাহ আলম উল্লেখ করেন গত ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে রাত আনুমানিক সাড়ে এগারোটায় চেয়ারম্যান কাওসার রহমান তার নিজস্ব ফেসবুক আইডি Md Kawsar Rahman আইডি থেকে “যুবদল নেতার বিরুদ্ধে পুকুরের ৯০ মণ মাছ চুরির অভিযোগ ” শিরোনামে মিথ্যা তথ্য দিয়ে আমার ও আমার দলের সম্মানহানি করতেছে।এছাড়াও কাওসারের ভাতিজা মোঃ বুলবুল ফেসবুক আইডি Md Bulbul থেকে বিভ্রান্তিকর পোস্টগুলো শেয়ার দেওয়ার কারণে এলাকার জনমনে বিরুপ প্রভাব পড়তেছে ও আমার সুনাম ক্ষুন্ন হচ্ছে। যুবদলের আহবায়ক মোঃ শাহ আলম আরও জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষ ও হাকিমপুর থানা অফিসার ইনচার্জ সহ হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও দিনাজপুর জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। News PhotoCard SHARES অপরাধ বিষয়: