মির্জা ফখরুল ইসলাম এর কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন সিসিক নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

উৎফল বড়ুয়া

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর হাত থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিচ্ছেন সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অন্যান্য প্রশাসকগণ।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রীর থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন সিসিক নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

এরআগে রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ছয় সিটি করপোরেশনে কাইয়ুম চৌধুরীসহ ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়।

আবদুল কাইয়ুম চৌধুরী গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলের প্রতি তার নিষ্ঠা ও একাগ্রতা বিবেচনায় অনেকই মনে করেছিলেন, তিনি আসনটিতে বিএনপির মনোনয়ন পাবেন। তবে এ আসনে দলটি মনোনয়ন দেয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মালিক ১৯ বছর পর দেশে ফিরে মনোনয়ন পেতে তৎপর হন।