কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাবই একজন নারীর সাফল্যের প্রধান শক্তি: মোহনা প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ মো আবদুল করিম সোহাগ -ঢাকা বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখ ও ইন্টারন্যাশনাল কুইন নিলিমা হাসান মোহনা বর্তমানে সময় পার করছেন নানা ব্যস্ততার মধ্য দিয়ে।২৩ বছর বয়সী এই তরুণী ফ্যাশন র্যাম্প শো, বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ও ব্র্যান্ড ফেস হিসেবে কাজ করার পাশাপাশি নিয়মিত অংশ নিচ্ছেন ফটোশুট ও প্রচারণামূলক কার্যক্রমে। সম্প্রতি দেশের বিভিন্ন ফ্যাশন ইভেন্ট ও র্যাম্প শোতে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। একাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করে তিনি নিজের স্টাইল, আত্মবিশ্বাস এবং পেশাদারিত্বের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করছেন। বিশেষ করে ব্রাইডাল ফটোশুটে তার ভিন্নধর্মী উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে। ব্যস্ত শিডিউলের মাঝেও পড়াশোনাকে সমান গুরুত্ব দিচ্ছেন নিলিমা হাসান মোহনা। তিনি জানান, ক্যারিয়ার ও শিক্ষাজীবনকে একসাথে এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফ্যাশন ও সংস্কৃতিকে আরও বড় পরিসরে তুলে ধরার স্বপ্ন দেখছেন তিনি। নীলিমা হাসান মোহনা একজন বাংলাদেশি মডেল, সুন্দরী প্রতিযোগিতা বিজয়ী এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় তরুণী। ২০২৩ সালে তিনি মিস ওশান ওয়ার্ল্ড বাংলাদেশ টাইটেল অর্জন করেন এবং ২০২৫ সালে মিস পিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বিজয়ী হন। একই সঙ্গে Best Talent এবং Miss Photogenic Award জিতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের পরিচিতি আরও শক্তিশালী করেছেন। নিলিমা হাসান মোহনা বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাবই একজন নারীর সাফল্যের প্রধান শক্তি। ফ্যাশন, ব্র্যান্ডিং এবং ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে চান। News PhotoCard SHARES বিনোদন বিষয়: