জনদূর্ভোগ নিরসনে পটিয়ার শান্তিরহাট বাজার পরিদর্শন করলেন  এনামুল হক এনাম এমপি

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)-

পবিত্র মাহে রমজান ঘিরে আজ সোমবার(২৩শে ফেব্রুয়ারী) বিকেল সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকার যাত্রী পরিবহনের যানজট নিরসন ও শফিংমল ব্যবসা প্রতিষ্টানের নিরাপওা এবং ভাসমান ব্যবসায়ীদের শংখলা জনিত বিষয়ে চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম দক্ষিন চট্টগ্রামের অতীব গুরুত্ববহ ব্যবসায়িক প্রানকেন্দ্র পশ্চিম পটিয়ার শান্তিরহাটের পাশে মহাসড়ক সংলগ্ন বাজারের ঝুকিপূর্ণ স্হানগুলো পরিদর্শন করেছেন।
এসময়ে মহাসড়ক ও বাজারের যাত্রী পরিবহন যানজট দূর্ভোগ লাগবে পরিবহন শ্রমিক সংগটন কর্তৃক দায়িত্বে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলেন তিনি।
এছাড়া শ্রমিকদের এক আদেশে হুশিয়ারী প্রদান করে বলেন,যাত্রীদের সুরক্ষা বিবেচনাসহ পরিবহন চলাচলে যে কোন মৃল্যে শৃংখলায় চলতে হবে এবং বাস,সিএনজি অটো টেম্পুসহ যে কোন পরিবহন যত্রতত্র গাড়ী পার্কিং করে মহাসড়কে যানজট সৃষ্টি করে বিশৃংখলা সৃষ্টি করা যাবেনা,এসব যদি কোন কারনে বিঘ্ন ঘটে কঠোর আইন নিজশ্ব গতিতে চলবে।
এরপর সময়ে মহাসড়ক সংলগ্ন বাজারের স্হায়ী ব্যবসা প্রতিষ্টান ও ভাসসমান ব্যবসায়ীদের নানান রকমারি পন্যের সাজানো বিভিন্ন দোনান পরিদর্শন করেন।এসময়ে ব্যবসায়ীরা মহাসড়কের জায়গায় যত্রতত্র মালামাল রেখে বাজার ও মহাসড়কের পরিবেশ বিঘ্ন সৃষ্টির পরিলক্ষিত হলে তৎক্ষনাত প্রাথমিক সর্তক দৃষ্টিতে মালা-মালা অন্যত্র গোডাইনে নিজ নিজ দায়িত্বে সরানোর নির্দ্দেশনা স্বরূপ আদেশ প্রদান করেন তিনি।