বোয়ালখালীতে দশভূজা মাতৃমন্দিরে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রীশ্রী দশভূজা মাতৃমন্দির মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারী) রাত ৮ টায় শ্রীশ্রী দশভুজা মাতৃমন্দির মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ এবং ধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়।

এ ধর্মসম্মেলনে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী উদয় শেকর দত্ত।
শ্রীমানি লিলি দাশের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাদশা মাবিয়া কলেজের সম্মানিত অধ্যাপক প্রদীপ দে।
মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও গীতা শিক্ষা স্কুলের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃপানন্দ মহারাজ।
মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শ্রী মুকুল কৃষ্ণ কানুনগো, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সাধন বিকাশ দে, শ্রী ঝুলন মজুমদার।

স্বাগত বক্তব্য প্রদান করেন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুবীর কান্ত দাশ।
ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক ও বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ এর সাবেক সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল।

অনুষ্ঠানে বক্তারা বলেন সনাতনী সমাজ আজ বিপদগামী হচ্ছে। তাঁর একমাত্র কারণ নিজ ধর্মের অনুশীলন না করা। পবিত্র শ্রীমদ্ভগবদগীতাকে হৃদয়ে ধারণ না করা। গীতা আদর্শ মেনে না চলা। শৈশব থেকে যদি গীতার প্রতি অনুরাগী করে তোলা হয় তবে সে সন্তান কখনো বিপদগ্রস্ত হবে না। তাঁর বৃদ্ধ মা, বাবাকে কষ্ট দেবে না। গুরুজনকে বড়কথা বলবে না।