পটিয়ায় বিশ্বম্বর ভগীরত উপসনালয়’র ২৫তম বার্ষিকীর নামযজ্ঞ পরিদর্শন করলেন-এনামুল হক এনাম এমপি প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬ অরুণ নাথ ( চট্টগ্রাম ) পটিয়া প্রতিনিধি চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি গ্রামের বিশ্বম্বর ভগীরত উপসনালয়ে শ্রীশ্রী বিষ্ণু বিগ্রহ স্হাপনের প্রতিষ্টা বার্ষিকী ও দিব্যগোলকধাম প্রাপ্ত মাতৃ-পিতৃদেব গুরুজনদের স্মরনে মহনামযজ্ঞ অনুষ্টিত হয়েছে। শুক্রবার(২০শে ফেব্রুয়ারী) শ্রীশ্রী বিশ্বম্বর ভগীরত উপাসনালয় প্রতিষ্টাতা পরিবারের পক্ষে আয়োজিত এ অনুষ্টান প্রতিবছরের ন্যায় এবার ২৫তম বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মাঙলিক অনুষ্টানের মধ্যে প্রথম দিবসে শ্রীশ্রী চন্ডীপাঠ,শ্রীমদ্ভগবদগীতায় পুস্পদান,ধর্মীয় সংগীত পরিবেশেন,দুপুরের বিষ্ণু বিগ্রহের পূজা,ঠাকুরের ভোগরাগ শেষে সন্ধ্যা গোধূলীলগ্নে থেকে শুরু হয়ে রাত ১০টায় অষ্টপ্রহর মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্টিত এবং মহাপ্রসাদ বিতরন হয়েছে। এরপর শনিবার(২১শে ফেব্রুয়ারী) উষলগ্নে শুরু হয় ধর্মানুরাগী ভক্তদের মাঝে অষ্টপ্রহরব্যাপী মহানাম বিতরন ও যথাসময়ে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন হয়েছে। এছাড়া পরবর্তী সময় দিন-রাত ব্যাপী এই মহানামযজ্ঞ ধর্মানুরাগী ভক্তদের মাঝে শ্রীনাম বিতরন শেষে রবিবার(২২শে ফেব্রুয়ারী) ভোর উষালগ্নে পূর্ণাহুতি কীর্তন ও মাঙ্গলিক দধি বিতরনের মাধ্যামে তিন দিনব্যাপী সমগ্র অনুষ্টানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য তিন দিনব্যাপী এই অনুষ্টানে দুর-দুরান্তের বিভিন্ন মঠ-মন্দিরে বৈষ্ণব ও সাধুসন্তসহ ধর্মানুরাগী নর-নারী মিলে প্রায় পনর হাজারেরর্ধো ভক্তদের উপস্হিতিতে এ অনুষ্টান অঙ্গন মহামিলন মেলায় রূপান্তিরত হয়ে বৃন্দাবন ধামে পরিনত হয় মর্মে সরেজমিন পরিলক্ষিত হয়। এছাড়া এই মহানামযজ্ঞে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন জাতীয় সংসদের চট্টগ্রাম-১২ পটিয়া থেকে নবনির্বাচি সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।তিনি এ অনুষ্টানে উপস্হিত হলে অনুষ্টান আয়োজিত পরিবারের সদস্য বাবু অরুন কান্তি নাথ মহাজন ও পরিবারবর্গের অন্যান্য সদস্যসহ স্হানীয় বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ একযোগ হয়ে এক উৎসব মুখর পরিবেশ ঐকান্তিক আনন্দঘন সৌহার্দ্যপূর্ণ প্রীতি জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন তারা। পাশাপাশি মো: এনামুল হক এনাম এমপি এ অনুষ্টান পরিদর্শন শেষে পাশ্ববর্তী সার্ব্বজনীন জগন্নাথ মন্দিরের চলমান উন্নয়ন কর্মযজ্ঞ পরিদর্শন শেষে এলাকা ত্যাগ করেন তিনি। এসময়ে মন্দির উন্নয়ন পরিচালনা কাজে উপস্হিত সুধীজনের মাঝে এক বক্তব্যে বলেন,মন্দির উন্নয়ন কাজে তাহার অংশগ্রহন যে কোন সার্বিক সহযোগিতা প্রদান করার এক আশ্বাস প্রদান করেন তিনি। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: