আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬ আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। আজ শনিবার সকালে আনোয়ারা উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। সংগঠনের সভাপতি কংস রাজ দত্ত মুঠোফোনে বলেন, ‘২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শাহাদাত বরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত- তাই এটি ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক উল্লেখ করে কংস রাজ দত্ত বলেন, ‘বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে। তবেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি পি,কে দাশ (বাবুল),সাধারণ সম্পাদক সজল দাশ, অর্থ সম্পাদক সম্ভু রন্জন দত্ত,সাংগঠনিক সম্পাদক এ, কে শীল, সহ সাংগঠনিক সম্পাদক এম,এ মান্নান প্রচার সম্পাদক মৌলানা সারোয়ার আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দোলন নাথ,উপদেষ্টাদের মধ্যে সুসেন চন্দ্র সিংহ, বাবুল শীল, দিলীপ দাশ, সন্তোষ শীল, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাফর আহম্মেদ, বাদল বৈদ্য, অজিত শীল,মতিলাল শীল, অসিত রায় প্রমূখ। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: